ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
ঢাবি আইবিএর এক্সিকিউটিভ এমবিএতে ভর্তি শুরু, আবেদন ১২ আগস্ট পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ২০২৬ সেশনের ৪৪তম ব্যাচের এক্সিকিউটিভ এমবিএ (ইএমবিএ) প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু করেছে। ব্যবসায় প্রশাসনে উচ্চশিক্ষা নিতে আগ্রহী এবং নির্ধারিত পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আগামী ১২ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ জানিয়েছে, আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনকারীদের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি চাকরির অভিজ্ঞতার শর্তও পূরণ করতে হবে।
যোগ্যতা অনুযায়ী, যেকোনো বিষয়ে ন্যূনতম ২.৫০ সিজিপিএ (৪.০০ স্কেলে) অথবা দ্বিতীয় শ্রেণিসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। একই সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পৃথকভাবে কমপক্ষে ৩.০০ জিপিএ (৫.০০ স্কেলে) অথবা দ্বিতীয় বিভাগ থাকতে হবে। ও-লেভেল ও এ-লেভেল শিক্ষার্থীদের ক্ষেত্রে উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম ২.০০ জিপিএ থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারীর স্নাতক সম্পন্ন করার পর কমপক্ষে পাঁচ বছরের পূর্ণকালীন চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এ অভিজ্ঞতা নির্বাহী পর্যায়ের বা সরকারি চাকরির ক্ষেত্রে নবম গ্রেড কিংবা সমমানের হতে হবে।
ভর্তির অংশ হিসেবে আবেদনকারীদের ১ ঘণ্টা ১৫ মিনিটের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। আগামী ১৪ আগস্ট সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫০ টাকা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদন-সংক্রান্ত বিস্তারিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অফিসিয়াল ওয়েবসাইট ও নির্ধারিত ভর্তি পোর্টালে পাওয়া যাবে।
চাকরিজীবীদের সুবিধা বিবেচনায় রেখে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের ক্লাস সপ্তাহে দুই দিন শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে। এছাড়া ভর্তি-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আইবিএ ভবনের তৃতীয় তলায় ৪০৫ নম্বর কক্ষে অবস্থিত এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রাম অফিস অথবা নির্ধারিত মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে।
ব্যবসায় প্রশাসনে উচ্চতর ডিগ্রি অর্জনের পাশাপাশি পেশাগত দক্ষতা বাড়াতে আগ্রহীদের জন্য এ প্রোগ্রাম একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- যেভাবে সহজে অনলাইনে দেখবেন এসএসসি পরীক্ষার ফলাফল
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)