ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
তরুণ অভিনেতা আজাদ গুলিবিদ্ধ; জানা গেল চাঞ্চল্যকর তথ্য
ডুয়া নিউজ : শোবিজ অঙ্গনের নবাগত অভিনেতা আজিজুর রহমান আজাদ। বেশ কিছু নাটকে অভিনয় করে অল্প সময়ের মধ্যেই দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। নাটকের পর্দায় সদা হাস্যোজ্জ্বল এই তরুণ অভিনেতা আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে আশুলিয়ায় নিজবাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন।
আজাদের সহশিল্পী ও এনটিভির সাংবাদিক জাহিদুর রহমান গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। দুপুর ২টার দিকে জাহিদুর রহমান এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেতা আজাদের ফেসবুক আইডি ট্যাগ করে লেখেন, ‘আশুলিয়ায় গুলিবিদ্ধ অভিনেতা আজিজুর রহমান আজাদ’।
জানা যায়, ভোররাতে ডাকাতির উদ্দেশ্য আজাদের বাড়িতে প্রবেশ করে একদল দূর্বৃত্তকারী। এ সময় তাদের হামলায় গুলিবিদ্ধ হন অভিনেতা। হামলায় অভিনেতার স্ত্রী ও মা দুজনেই গুরুতর আহত হন বলেও জানিয়েছেন অভিনেতার ভগ্নিপতি ও নির্মাতা তপু খান।
তিনি বলেন, ‘ঘটনাটি ঘটেছে ভোরবেলা। কয়েকজন ডাকাত বাসার রান্নাঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে। এরপর বাসার সবাই টের পেয়ে রান্নাঘরে গেলে সেসময় অভিনেতার স্ত্রীর মাথায় এবং তার মায়ের পায়ে গুরুতরভাবে আঘাত লাগে। এরপর ডাকাতরা চলে যাওয়ার সময়ে আজাদের পায়ে তিনটি গুলি করে।’
আজাদের মা-স্ত্রীসহ অভিনেতা এখন রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
তরুণ এই অভিনেতার জ্ঞান ফিরেছে বলে জানা গেছে। হাসপাতালে তাকে দেখাশোনা করছেন আরেক নির্মাতা আনিসুর রহমান রাজিব। আপাতত তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)