ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পরীক্ষা করছে ভারত
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ (ফেরত পাঠানো) করার জন্য ঢাকা থেকে পাঠানো আবেদনটি পরীক্ষা-নিরীক্ষা করছে বলে জানিয়েছে ভারত সরকার। নয়া দিল্লি জানিয়েছে, আবেদনটি ইতোমধ্যে ভারতের সংসদীয় স্থায়ী কমিটিকে অবহিত করা হয়েছে এবং প্রচলিত আইন ও প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এটি পর্যালোচনা করা হচ্ছে।
ভারতীয় কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বাধীন পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে সরকারের নেওয়া পদক্ষেপসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
‘ভারতের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক’ শীর্ষক কমিটির নবম প্রতিবেদনে উল্লিখিত পর্যবেক্ষণ ও সুপারিশের আলোকে সরকারের গৃহীত পদক্ষেপসম্বলিত প্রতিবেদনটি বৃহস্পতিবার (৩০ জুলাই) ভারতের সংসদে উপস্থাপন করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচারকাজ সম্পন্ন করে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণ আবেদনটি নথিভুক্ত করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার অগ্রগতি সম্পর্কে সংসদকে নিয়মিত অবহিত রাখার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে সংসদীয় কমিটি।
কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম দেওয়া হয়নি
সংসদীয় কমিটি উল্লেখ করেছে, দিল্লিতে শেখ হাসিনার অবস্থান ভারতের সেই মানবিক ঐতিহ্যের অংশ, যেখানে ‘সভ্যতার চেতনা ও অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি বা চরম কষ্টে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়া’ হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারত সরকার স্পষ্ট করেছে যে, ভারতীয় ভূখণ্ড থেকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা সুযোগ দেওয়া হয়নি।
কমিটির তথ্যমতে, অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে ভারতের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার নীতিতে দেশটি অটল রয়েছে। একই সঙ্গে কমিটি সুপারিশ করেছে, এ ধরনের সংবেদনশীল পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক দায়বদ্ধতার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার যেন তার ‘নীতিভিত্তিক ও মানবিক দৃষ্টিভঙ্গি’ বজায় রাখে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- যেভাবে সহজে অনলাইনে দেখবেন এসএসসি পরীক্ষার ফলাফল