ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
কর্মকর্তারা কথা না শুনলে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে: সিইসি
ডুয়া নিউজ : আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন ধরে ব্যাপক ব্যস্ত সময় পার করছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এ অবস্থায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, “কমিশনের নির্দেশনা পালনে কোনো কর্মকর্তা অবহেলা করলে বা কথা না শুনলে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। ১৬ লাখ মৃত মানুষ ভোট দিতো। ডিসেম্বরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা কোনো রাজনীতির মধ্যে নেই। আমরা একটা পারফেক্ট ভোটার লিস্ট দিতে কাজ করে যাচ্ছি।”
আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যলয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, “এখন আর অমুকের বা তমুকের লোক হলে চলবে না। আইনের লোক হতে হবে। আইন যা আছে ষোলআনা আপিল করবো। যারা কথা শুনবে না তাদের বাড়ি চলে যেতে হবে। ১০-১৫ বছর কথা শোনেন নাই। কিন্তু এখন কথা না শুনে পারবেন না। আগে না শুনে পার পেয়ে গেছেন। কিন্তু এখন আর এই সুযোগ নেই। আইনের ঊর্ধ্বে কেউ নেই। আগে কথা না শোনার অন্য কারণও ছিল। ”
নাসির উদ্দীন বলেন, “এতো দিন আমার ধারণা ছিল যে রোহিঙ্গারা বাংলাদেশি নাগরিক হতে চায়। এবার শুনলাম বাংলাদেশিরা জাতিসংঘের রেশনের লোভে রোহিঙ্গা ক্যাম্পে নাম লিখিয়েছে। বাংলাদেশিরা রোহিঙ্গা হয়ে গেছে জাতিসংঘ ও এনজিওর সহযোগিতা পাওয়ার জন্য। এটা আগে শুনি নাই। স্থানীয় ও রোহিঙ্গাদের মধ্যে বিয়েও হচ্ছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের