ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
গোপন নথির দাবি: হুথিদের দুর্বল করতে বিভাজনের পরিকল্পনা করেছিল সৌদি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে হুথি আন্দোলনকে দুর্বল করতে দেশটির উত্তরাঞ্চলে শিয়া জায়দি ও সুন্নি সালাফিদের মধ্যে বিভাজন তৈরির পরিকল্পনা করেছিল সৌদি আরব-কিছু গোপন নথির বরাত দিয়ে এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালের জানুয়ারিতে সৌদি আরবের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী সালমান বিন আবদুল আজিজ একটি গোপন সরকারি কমিটিকে ইয়েমেনের উত্তরাঞ্চলের সংঘাত আরও বিস্তৃত করার নির্দেশ দিয়েছিলেন।
ড্রপ সাইট নিউজের দাবি অনুযায়ী, ওই পরিকল্পনার মূল লক্ষ্য ছিল আনসারুল্লাহ বা হুথিদের সঙ্গে উত্তর ইয়েমেনের বৃহত্তর জায়দি শিয়া জনগোষ্ঠীর দূরত্ব তৈরি করা। একই সঙ্গে হুথিবিরোধী উপজাতিগুলোকে অস্ত্র ও অর্থ সহায়তার মাধ্যমে আরও শক্তিশালী করার পরিকল্পনাও এতে ছিল।
২০১১ সালের গণঅভ্যুত্থানের পর ইয়েমেনের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে। দীর্ঘ ৩৩ বছর ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ ক্ষমতা ছাড়েন। পরে তাঁর সাবেক ভাইস প্রেসিডেন্ট আবদ রাব্বু মনসুর হাদি ক্ষমতায় এলেও দেশটির রাজনৈতিক বিভক্তি কাটেনি।
এই অস্থিতিশীলতার মধ্যেই উত্তর ইয়েমেনের সাদা অঞ্চলে শক্তিশালী হয়ে ওঠে হুথি আন্দোলন। সৌদি আরবের আশঙ্কা ছিল, সীমান্তবর্তী এ গোষ্ঠী ভবিষ্যতে তাদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সালমানের পরিকল্পনার দুটি প্রধান দিক ছিল। প্রথমত, হুথিদের বিরুদ্ধে লড়াইরত ইয়েমেনি উপজাতিদের অস্ত্র ও অর্থ সহায়তা দেওয়া। দ্বিতীয়ত, হুথি নেতৃত্বাধীন আনসারুল্লাহ এবং সাধারণ জায়দি জনগোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করা।
গোপন নথিতে সংঘাতকে সরাসরি সুন্নি-শিয়া যুদ্ধ হিসেবে উপস্থাপন না করার বিষয়েও সতর্ক থাকার নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে। কারণ এমন পরিস্থিতি সৃষ্টি হলে উত্তর ইয়েমেনের শিয়া জায়দি জনগোষ্ঠীর বড় অংশ হুথিদের পক্ষে অবস্থান নিতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল।
বিশ্লেষকদের মতে, হুথিদের কেবল একটি রাজনৈতিক বা সামরিক গোষ্ঠী হিসেবেই সীমাবদ্ধ রাখাই ছিল এ কৌশলের উদ্দেশ্য, যাতে তারা পুরো জায়দি সম্প্রদায়ের রক্ষক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে না পারে।
পরে ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান শুরু করে। দীর্ঘ আট বছরের সেই যুদ্ধে ইয়েমেন ভয়াবহ মানবিক সংকটে পড়ে।
ড্রপ সাইট নিউজের দাবি, তাদের হাতে থাকা সৌদি আরবের গোপন নথিগুলো ইয়েমেন-নীতি নিয়ে রিয়াদের দীর্ঘমেয়াদি কৌশল সম্পর্কে নতুন প্রশ্ন তুলেছে। তবে এসব নথি নিয়ে সৌদি সরকার এখনো কোনো মন্তব্য করেনি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)