ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ইলন মাস্ককে ড. ইউনূসের চিঠি
ডুয়া ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ মার্কিন ব্যবসায়ী এবং স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি ইলন মাস্ককে দেশের স্টারলিংক স্যাটেলাইট পরিষেবা চালু করার জন্য আহ্বান জানান। চিঠিটি ১৯ ফেব্রুয়ারি পাঠানো হয়েছিল এবং এতে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন যে, বাংলাদেশ সফরের মাধ্যমে মাস্ক দেশের তরুণদের সঙ্গে দেখা করতে পারবেন। যারা এই প্রযুক্তির মূল সুবিধাভোগী হতে চলেছেন।
ড. ইউনূস তার চিঠিতে বলেন, “আসুন আমরা একসঙ্গে একটি উন্নত ভবিষ্যতের জন্য কাজ করি।” তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ একীভূত হলে তা বাংলাদেশের উদ্যোগী যুবক, গ্রামীণ নারী এবং সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের জন্য বিপ্লবী প্রভাব ফেলবে।
প্রধান উপদেষ্টা তার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানকে নির্দেশ দিয়েছেন যে, আগামী ৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিংক সেবা বাংলাদেশে চালু করার প্রস্তুতি সম্পন্ন করতে হবে। এজন্য ড. খলিলুর রহমানকে স্পেসএক্স টিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে বলা হয়েছে।
এছাড়া ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে আলাপ করেছিলেন। যেখানে তারা বাংলাদেশের ডিজিটাল বৈষম্য দূর করতে কম খরচের উচ্চগতির ইন্টারনেট সংযোগের সম্ভাবনা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে আলোচনা করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি