ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদি হামলার নিন্দা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের সাতটি এলাকায় যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান এ হামলাকে ইরাকের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে স্পষ্ট আগ্রাসন হিসেবে অভিহিত করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই প্রাণঘাতী হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসনের যুদ্ধের পরিধি সম্প্রসারণের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, আগ্রাসী এ হামলায় একদল সম্মানিত ইরাকি নাগরিক শহীদ হওয়ায় ইরান গভীর সমবেদনা প্রকাশ করছে। পাশাপাশি ইরাকের সরকার ও জনগণের প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের পূর্ণ সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
এ ছাড়া ইরান অভিযোগ করেছে, যুদ্ধ উসকে দেওয়া যুক্তরাষ্ট্র সরকার এবং তাদের আঞ্চলিক মিত্ররাই এই অপরাধমূলক, অমানবিক ও উসকানিমূলক কর্মকাণ্ডের বিপজ্জনক পরিণতির জন্য দায়ী থাকবে।
বুধবার (২৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও সৌদির যৌথ বিমান হামলায় শিয়া মিলিশিয়া জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের ২০ জন যোদ্ধা নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)