ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের তফসিল, নতি স্বীকার করবে না ইসি
ডুয়া ডেস্ক: আগামী ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, নির্বাচন কমিশন কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না।
২৩ ফেব্রুয়ারি (রোববার) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সরকার আগামী ডিসেম্বর অথবা ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলেছে এবং নির্বাচন কমিশন ডিসেম্বরকে লক্ষ্য করে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।
তফসিল কবে হতে পারে এমন প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার বলেন, সাধারণত সংসদ নির্বাচনের জন্য ৪০ থেকে ৪৫ দিন সময় নিয়ে তফসিল ঘোষণা করা হয়। তবে এটি ঐকমত্যের ভিত্তিতে নির্ভর করবে যদি আইন সংশোধন সংক্রান্ত বিষয়গুলোর মধ্যে কোনো ঐকমত্য আসে। যদি সেটা বিলম্বিত হয় তাহলে তফসিল ঘোষণার সময়ও কিছুটা পরিবর্তিত হতে পারে।
এছাড়া নির্বাচন কমিশন কোনো চাপ অনুভব করছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, "আমরা কোনো চাপ অনুভব করছি না এবং কোনো চাপের কাছে নতি স্বীকার করব না।" তিনি আরও বলেন, কমিশন সিইসি সাহেবের বক্তব্যের মাধ্যমে জানান দিয়েছে যে, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি