ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
পার্থ হক: উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টি Research Training Program (RTP) Scholarship 2027-এর আওতায় গবেষণাভিত্তিক মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে সম্পূর্ণ অর্থায়নে (Fully Funded) পড়াশোনার সুযোগ দিচ্ছে। বিশ্বের যেকোনো দেশের যোগ্য শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বছরে ৩৭ হাজার অস্ট্রেলিয়ান ডলার করমুক্ত (Tax-free) জীবনযাপন ভাতা পাবেন। পাশাপাশি গবেষণাভিত্তিক মাস্টার্সে দুই বছর এবং পিএইচডিতে সাড়ে তিন বছর অধ্যয়নের সুযোগ থাকবে। আন্তর্জাতিক মানের গবেষকদের তত্ত্বাবধানে গবেষণা পরিচালনার পাশাপাশি বিশ্বমানের গবেষণা পরিবেশ ও আধুনিক গবেষণা সুবিধাও পাবেন নির্বাচিতরা।
আবেদন যোগ্যতা
আবেদনের জন্য বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা যোগ্য। তবে সংশ্লিষ্ট গবেষণা প্রোগ্রামের ভর্তি-যোগ্যতা পূরণ করতে হবে। সাধারণভাবে আবেদনকারীর First Class বা Upper Second Class Honours ডিগ্রি থাকতে হবে। এছাড়া উল্লেখযোগ্য গবেষণা-অভিজ্ঞতাসহ Research Master's ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়
৩০ সেপ্টেম্বর ২০২৬।
আবেদনপদ্ধতি ও বিস্তারিত তথ্য মারডক ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক