ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সচিব পদে পদোন্নতি পাচ্ছেন ৯ কর্মকর্তা, হবে না চুক্তিভিত্তিক
ডুয়া ডেস্ক: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেছ উর রহমান জানিয়েছেন শূন্য থাকা ৯টি মন্ত্রণালয়ের সচিব পদে শিগগিরই নিয়োগ দেওয়া হবে। এসব পদে চুক্তিভিত্তিক নিয়োগ হবে না।
রোববার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ সিদ্ধান্ত জানান।
তিনি বলেন, “আমরা চারটি এসএসবি মিটিংয়ে ১২ জন সচিবকে নির্বাচিত করতে সক্ষম হয়েছি। এটি একটি কঠিন প্রক্রিয়া ছিল। সেখানে যারা নির্বাচিত হয়েছেন তারা অধিকাংশই যোগ্য এবং অনেকেই বঞ্চিত ছিলেন। এসব সচিবের মধ্যে কেউ চুক্তিভিত্তিক নয়, সবাই চাকরির নিয়মিত দায়িত্ব থেকে সচিব হিসেবে নিয়োগ পাচ্ছেন।”
তিনি আরও বলেন, “আগামী এক-দুদিনের মধ্যে আরও ৯ জন কর্মকর্তাকে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হবে এবং তাদের ফাঁকা মন্ত্রণালয়ে পদায়ন করা হবে।”
মোখলেছ উর রহমান জানান, যারা বঞ্চিত এবং ভালো অফিসার তাদের মধ্যে থেকে নতুন সচিব নিয়োগ দেওয়া হবে। এছাড়া আওয়ামী লীগ সরকারের অধীনে ১৪ এবং ১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা ডিসি-দের মধ্যে যারা ওএসডি বা বাধ্যতামূলক অবসরে গেছেন, তাদের বিরুদ্ধে যদি আর্থিক কেলেঙ্কারির অভিযোগ থাকে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, “সরকার কারো বিরুদ্ধে অবিচার বা পক্ষপাতমূলক আচরণ করেনি। রাষ্ট্রের স্বার্থে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা শুধু সেটাই নেয়া হয়েছে। ২০২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা ডিসি-দের বিষয়ে গোয়েন্দা সংস্থা কাজ করছে এবং পরবর্তীতে উপদেষ্টা কমিটি তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে।”
অপরাধের ভিত্তিতে ওএসডি এবং বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত নেয়া হবে। তবে এই বিষয়ে কারো প্রতি অবিচার হবে না বলেও জানান সচিব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি