ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিসিবি সভায় আলোচনায় ১৮ এজেন্ডা
স্পোর্টস ডেস্ক: তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৃতীয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বুধবার। বিকেল ৪টায় মিরপুরে বিসিবি কার্যালয়ে শুরু হবে এই সভা।
বিসিবির কয়েকজন পরিচালক বর্তমানে দেশের বাইরে থাকলেও তাঁরা অনলাইনের মাধ্যমে সভায় যুক্ত হবেন বলে জানা গেছে।
আগামীকালের বোর্ড সভায় ১৮টি এজেন্ডা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আলোচ্যসূচিতে থাকছে বিসিবির বর্তমান স্ট্যান্ডিং কমিটি, নারী ক্রিকেটারদের চুক্তি এবং দেশের ৮ বিভাগের জন্য নারী কোচ নিয়োগের বিষয়। পাশাপাশি গ্রাউন্ডস, ফ্যাসিলিটিজ ও মেডিকেল বিভাগ নিয়েও আলোচনা হবে।
সভায় বড় আলোচনার বিষয় হতে পারে পূর্বাচল স্টেডিয়ামের কাজ শুরুর পরিকল্পনা। এ ছাড়া সাবেক আম্পায়ার সাইমন টোফেলের বিষয়টিও বিসিবির এজেন্ডায় রয়েছে।
এর বাইরে জাতীয় দলের ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক ও কোচ নিয়োগ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সংক্রান্ত বিষয় নিয়েও সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?