ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
আইইএলটিএস ছাড়াই যুক্তরাজ্যে কমনওয়েলথ ফেলোশিপের সুযোগ
ডুয়া ডেস্ক: নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোর মিড-ক্যারিয়ার পেশাজীবীদের জন্য তিন মাস মেয়াদি থিম্যাটিক ফেলোশিপের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের কমনওয়েলথ। কমনওয়েলথভুক্ত দেশের নাগরিকেরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত ফেলোদের যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে পেশাগত উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নিতে হবে। এ ফেলোশিপে আবেদনের শেষ সময় আগামী ২২ আগস্ট ২০২৬।
পেশাজীবীদের নিজ নিজ খাতে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির সুযোগ করে দিতেই এ ফেলোশিপ চালু করা হয়েছে। আবেদনকারীদের জন্য কোনো বয়সসীমা নির্ধারণ করা হয়নি। পাশাপাশি আইইএলটিএসেরও প্রয়োজন নেই। যাদের পাসপোর্ট নেই, তারাও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে ছবিযুক্ত জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে।
সুযোগ-সুবিধা
নির্বাচিত ফেলোদের প্রোগ্রাম চলাকালে মাসিক ২ হাজার ১০৪ ব্রিটিশ পাউন্ড ভাতা দেওয়া হবে। তবে লন্ডন মেট্রোপলিটন এলাকায় অবস্থান করলে মাসে ২ হাজার ৬১২ ব্রিটিশ পাউন্ড পাওয়া যাবে।
এ ছাড়া প্রোগ্রাম চলাকালে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভ্রমণভাতা, আবাসন ভাতা, রাউন্ড এয়ার টিকিট, পোশাক ভাতা, স্ট্যান্ডার্ড ভিসা ফি এবং অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই কমনওয়েলথভুক্ত কোনো দেশের নাগরিক হতে হবে অথবা কমনওয়েলথভুক্ত কোনো দেশের শরণার্থী মর্যাদাপ্রাপ্ত হতে হবে।
এ ছাড়া আবেদনকারীর অন্তত পাঁচ বছরের পূর্ণকালীন বা খণ্ডকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন করার সময় চাকরিরত থাকতে হবে এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
আবেদনের জন্য পাসপোর্ট অথবা ছবিযুক্ত জাতীয় পরিচয়পত্র, সিভি, একাডেমিক সনদপত্র, ফেলোশিপ আবেদন ফরম, পার্সোনাল স্টেটমেন্ট, তিনটি রেফারেন্স লেটার (যার মধ্যে একটি অবশ্যই বর্তমান নিয়োগকর্তার), চারটি অংশে প্রস্তুতকৃত ডেভেলপমেন্ট ইমপ্যাক্ট স্টেটমেন্ট এবং প্রয়োজন হলে অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্র জমা দিতে হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহীরাঅনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন এবং আবেদনপদ্ধতিসহ বিস্তারিত তথ্য নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ২২ আগস্ট ২০২৬।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু