ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ট্রাম্পকে আবারও ‘রেজিম চেঞ্জ’ প্রস্তাব দিতে পারেন নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আবারও ইরানে ‘রেজিম চেঞ্জ’ (শাসন পরিবর্তন)-এর প্রস্তাব উত্থাপন করতে পারেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ট্রাম্প এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দেবেন-এমন সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন মিডল ইস্ট ইনস্টিটিউটের বিশ্লেষক অ্যালেক্স ভাতাঙ্কা।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যালেক্স ভাতাঙ্কা বলেন, নেতানিয়াহু সম্ভবত আবারও ট্রাম্পকে তেহরানে শাসন পরিবর্তনের পক্ষে রাজি করানোর চেষ্টা করবেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখন আর সেই পথে এগোতে আগ্রহী নন বলেই তাঁর ধারণা।
অ্যালেক্স বলেন, ‘আমি মনে করি প্রেসিডেন্ট এমন পথে আর যেতে চান না। যুক্তরাষ্ট্রে এই যুদ্ধ রাজনৈতিকভাবে অত্যন্ত অজনপ্রিয়। তাই এই বৈঠক থেকে নেতানিয়াহু আসলে কী অর্জন করতে পারবেন, সেটিই এখন দেখার বিষয়।’
তিনি আরও বলেন, অতীতে ওয়াশিংটনে ট্রাম্প ও নেতানিয়াহুর একাধিক বৈঠকের পর ইরানকে ঘিরে উত্তেজনা বেড়েছে। এবারও একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় কি না, সেটিও পর্যবেক্ষণের বিষয়।
অ্যালেক্স ভাতাঙ্কার মতে, তেহরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সমঝোতা স্মারক নিয়েও ইসরাইলের অসন্তোষ রয়েছে। তাঁর ভাষ্য, ইসরাইলি কর্মকর্তারা চান, নেতানিয়াহু ট্রাম্পের ওপর চাপ অব্যাহত রাখুন, যাতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও কঠোর অবস্থান নেওয়া হয়।
তবে ট্রাম্প প্রশাসনের অবস্থান হলো, ইরানের বিরুদ্ধে সামরিকভাবে যুক্তরাষ্ট্রের করার মতো খুব বেশি কিছু নেই, যদি না তারা সরাসরি ইরান দখলের সিদ্ধান্ত নেয়। আর এমন সম্ভাবনাকে বাস্তবসম্মত বলে কেউই গুরুত্ব দিচ্ছে না।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ