ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
পুলিশ নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
ডুয়া ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ রাষ্ট্রের অধিকার সকল নাগরিকের, কোনো বিশেষ দলের, গোষ্ঠী বা সম্প্রদায়ের নয়। বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের স্বাধীন কর্মচারী হিসেবে তাদের দায়িত্ব পালন করে এবং সুনির্দিষ্ট আইন অনুসরণ করে কাজ করে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের (শিক্ষানবিস) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে অংশ নেন ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৩ জন এবং ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৫৭ জন প্রশিক্ষণার্থী।
তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সব নাগরিকের নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিষ্ঠার সাথে কাজ করবে। তারা কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন বা বেআইনি কার্যক্রমে লিপ্ত হবে না। তিনি নবীন পুলিশ কর্মকর্তাদের শপথ নিয়ে বলেন, এরা তাদের কাজের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা ও নাগরিক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
এছাড়া আজকের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে তিনি তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভেচ্ছা জানান। সমাপনী কুচকাওয়াজে ১ বছরব্যাপী কঠোর প্রশিক্ষণ শেষে যারা সেরা ফলাফল অর্জন করেছেন, তাদের সম্মাননা প্রদান করেন।
আইজিপি বাহারুল আলম এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি) মো. মাসুদুর রহমান ভূঞা সহ অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের