ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শিশুদের আত্মগঠনের ওপরই নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের শিশুরা যদি নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবে ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তিনি শিশু-কিশোরদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও আত্মগঠনে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত কিশোর-কিশোরীদের বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশকে সঠিকভাবে গড়ে তোলার কাজ করছে। তবে সেই প্রচেষ্টা তখনই সফল হবে, যখন আজকের শিশু-কিশোররা নিজেদের আগামী দিনের উপযোগী নাগরিক হিসেবে গড়ে তুলবে। তিনি বলেন, এখন শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, একই সঙ্গে নিষ্ঠার সঙ্গে খেলাধুলাও চালিয়ে যেতে হবে।
শিশু-কিশোরদের উদ্দেশে তিনি আরও বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ তাদের দিকেই তাকিয়ে আছে। তারা যদি নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে পারে, তাহলে একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ সম্ভব হবে। এ কাজের সূচনা বর্তমান প্রজন্ম করলেও ভবিষ্যতে সেটিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব থাকবে আজকের শিশুদের ওপর।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, অনুষ্ঠানে উপস্থিত হাজারো শিশু-কিশোরের মধ্য থেকেই ভবিষ্যতের সফল চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, আন্তর্জাতিক মানের ক্রিকেটার, সাঁতারু ও টেনিস খেলোয়াড় উঠে আসবে, যারা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এ জন্য তিনি শিশুদের আত্মগঠনে দৃঢ়ভাবে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
পরিবেশ রক্ষায় শিশুদের সহযোগিতা কামনা করে তারেক রহমান বলেন, দেশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। বাসাবাড়ি, রাস্তা, পুকুর বা নদীনালায় কেউ ময়লা বা প্লাস্টিকের বোতল ফেললে শিশুদের তা করতে নিরুৎসাহিত করার আহ্বান জানান তিনি। প্রয়োজনে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার বিষয়েও সচেতনতা তৈরির আহ্বান জানান।
তিনি আরও বলেন, যদি কোথাও পুকুর বা নদীনালায় ময়লা পড়ে থাকতে দেখা যায়, তাহলে বন্ধুদের সঙ্গে নিয়ে তা পরিষ্কার করার চেষ্টা করতে হবে। এতে পরিবেশ পরিচ্ছন্ন থাকবে এবং মানুষ সুন্দরভাবে চলাফেরা ও সময় কাটাতে পারবে।
প্রধানমন্ত্রী শিশুদের প্রতি প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন, বাড়ি, বিদ্যালয় বা সুবিধাজনক যেকোনো স্থানে একটি গাছ রোপণ করলে পরিবেশ আরও সুন্দর ও নির্মল হবে এবং সবাই বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারবে।
প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি মানবিক আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, কিছু মানুষ পশুপাখির প্রতি নির্দয় আচরণ করে। শিশুদের উদ্দেশে তিনি বলেন, আশপাশের কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, গরু, ছাগলসহ সব প্রাণীর প্রতি যত্নশীল হতে হবে। অন্তত তাদের যেন কোনো ধরনের ক্ষতি না হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে।
বিদ্যালয়গুলোর অবকাঠামোগত সমস্যার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার শিক্ষার পরিবেশ উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। শিশুরা পড়াশোনা, খেলাধুলা, সংগীত কিংবা চিত্রাঙ্কন-যে ক্ষেত্রেই নিজেদের বিকশিত করতে চায়, সরকার সেই প্রচেষ্টায় সর্বাত্মক সহযোগিতা করবে।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও সংবাদমাধ্যমের দায়িত্বশীলদের প্রতিও বিশেষ আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, গণমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক খবর গুরুত্ব পেলেও শিশুদের এই আয়োজন এবং তাদের সাফল্যই বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ। তাই আগামী দিনের সংবাদপত্র ও ইলেকট্রনিক গণমাধ্যমে শিশুদের এই উদ্যোগ ও অর্জনকে অগ্রাধিকার দিয়ে প্রকাশের আহ্বান জানান তিনি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)