ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ফের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু
ডুয়া ডেস্ক: চার দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ফের শুরু হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ১ নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবুবকর সিদ্দিক এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জানা গেছে, বড়পুকুরিয়া খনি থেকে উত্তোলনকৃত কয়লা ব্যবহার করে তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট, যেখানে ১ নম্বর ও ২ নম্বর ইউনিটের সম্মিলিত উৎপাদন ক্ষমতা ২৫০ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিটের উৎপাদন ক্ষমতা ২৭৫ মেগাওয়াট।
তবে ২ নম্বর ইউনিট ২০২০ সালের নভেম্বরে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে ১৫ ফেব্রুয়ারি ৩ নম্বর ইউনিটও বন্ধ হয়ে যায়। ১৭ ফেব্রুয়ারি ১ নম্বর ইউনিটে বয়লারে লিকেজ দেখা দেয়। যার ফলে সেটিও বন্ধ করতে হয়। ফলে পুরো বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কার্যক্রম চার দিন বন্ধ ছিল।
মেরামত কাজ শেষে শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় ১ নম্বর ইউনিট পুনরায় চালু করা সম্ভব হয়েছে। তবে ৩ নম্বর ইউনিটের মেরামত এখনও চলমান রয়েছে। আশা করা হচ্ছে শিগগিরই এটি চালু হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি