ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স পাবেন যেভাবে
ডুয়া ডেস্ক : ড্রাইভিং লাইসেন্স পেতে হলে প্রথমে লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। তবে আবেদনকারীর মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকা জরুরি। পাশাপাশি, ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে।
পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে, আর অপেশাদার লাইসেন্সের ক্ষেত্রে ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর।
লার্নার ড্রাইভিং লাইসেন্স আবেদনের জন্য যেসব কাগজপত্র লাগবে- ১. আবেদনকারীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি (৩০০/৩০০ পিক্সেল); ২. রেজিস্টার্ড ডাক্তারের কাছ থেকে সংগৃহীত মেডিকেল সনদপত্র; ৩. আবেদনকারীর এনআইডি; ৪. আবেদনকারীর বর্তমান ঠিকানা তার এনআইডি থেকে ভিন্ন হলে, বর্তমান ঠিকানার ১টি ইউটিলিটি বিল এবং ৫. শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স করার পদ্ধতি:
শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য বিআরটিএর নির্দিষ্ট বুথে নির্ধারিত ফি জমা দিয়ে উপরোক্ত কাগজপত্র নিয়ে বিআরটিএর অফিসে জমা দিতে হবে। সেখান থেকে আপনাকে একটি লার্নার লাইসেন্স দেবে।
এ লার্নার লাইসেন্সের ওপর পরীক্ষায় অংশগ্রহণের জন্য একটি নির্দিষ্ট তারিখ ও পরীক্ষার স্থান উল্লেখ থাকবে। নির্দিষ্ট ওই তারিখে নির্ধারিত স্থানে গিয়ে লিখিত, মৌখিক ও প্র্যাকটিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
মূল লাইসেন্স পাওয়ার জন্য আপনাকে অবশ্যই এ পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে হবে এবং পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে হবে। তা না হলে স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা যাবে না।
তবে একটি বিষয় মনে রাখতে হবে, শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি প্রধান সড়কে গাড়ি চালাতে পারবেন না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি