ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৩, উদ্ধার মাদক ও অস্ত্র
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, একটি বিদেশি পিস্তল, গুলি ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ৪০টি মামলা দায়ের করেছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে তাদের বিরুদ্ধে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ৫৪ জন, ওয়ারী বিভাগে ৪৭ জন, মতিঝিল বিভাগে ৪৭ জন, তেজগাঁও বিভাগে ৬৩ জন, মিরপুর বিভাগে ১২৫ জন, গুলশান বিভাগে ৩৬ জন এবং উত্তরা বিভাগে ৫৯ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) একজনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে গ্রেফতারদের হেফাজত থেকে ৭০ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৫৩ পিস ইয়াবা, ৫০ পুরিয়া হেরোইন, ৮৬ বোতল এস্কাফ সিরাপ (ফেন্সিডিল), একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, দুটি পিকআপ, সাতটি মোবাইল ফোন, মাদক বিক্রির নগদ ১৭ হাজার ৫৫০ টাকা এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?