ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি হলেন গোপাল চন্দ্র দেবনাথ
নিজস্ব প্রতিবেদক: শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত মহানগর সর্বজনীন পূজা কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য গোপাল চন্দ্র দেবনাথ।
একই সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে শ্রী শুভাশীষ কুমার বিশ্বাস (সাধন) এবং কোষাধ্যক্ষ হিসেবে সাগর হালদার নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত এই শীর্ষ নেতৃবৃন্দের সমন্বয়ে আগামী দুই বছরের জন্য ৯১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই ২০২৬) অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মো. আসাদুজ্জামান, এমপি। সম্মেলনটি উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) শ্রী বিজন কান্তি সরকার।
বিদায়ী সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য জনাব মো. হামিদুর রহমান হামিদ। এছাড়াও পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাংবাদিক বাসুদেব ধরসহ ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল।
সম্মেলনে বক্তারা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের বেদখলকৃত দেবোত্তর ভূমি পুনরুদ্ধারে সরকারের কাছে জোর দাবি জানান। নবনির্বাচিত সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ তাঁর বক্তব্যে বলেন, "আমরা সকল ভেদাভেদ ভুলে ঢাকেশ্বরী মন্দিরের ঐতিহ্য রক্ষা এবং মহানগরীর পূজা উদযাপনে ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে দেবোত্তর সম্পত্তি রক্ষায় আমরা আপসহীন ভূমিকা পালন করব।"
সম্মেলন শেষে উপস্থিত সুধীজন ও ভক্তবৃন্দ আশা প্রকাশ করেন যে, গোপাল চন্দ্র দেবনাথের অভিজ্ঞ নেতৃত্ব মহানগর সর্বজনীন পূজা কমিটিকে আরও গতিশীল ও সুসংগঠিত করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)