ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
কবে বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: সদ্যসাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোববার অথবা সোমবারের মধ্যে বঙ্গভবন ছাড়তে পারেন। শনিবার (২৫ জুলাই) দুপুরে নাম প্রকাশ না করার শর্তে রাষ্ট্রপতির সরকারি বাসভবনের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, আগামী সোমবারের মধ্যে মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ত্যাগ করতে পারেন। তবে রোববারও তিনি চলে যেতে পারেন। বঙ্গভবন ছাড়ার পর তিনি গুলশানের নিজ বাসভবনে উঠবেন। সেখানে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং তার ব্যক্তিগত উইং পুরো বিষয়টি তদারকি করছে।
এর আগে শুক্রবার বিকেলে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন তার শারীরিক অসুস্থতা এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।
এদিকে, তার পদত্যাগ নিয়ে আলোচনা চলাকালে শুক্রবার বিকেলে গুলশান-১-এর ১২৩ নম্বর সড়কে অবস্থিত ‘গ্রিন ভিলা’ নামের বাসভবনে সংশ্লিষ্ট ব্যক্তিদের আনুষঙ্গিক প্রস্তুতি নিতে দেখা যায়। সেখানে নতুন টেলিফোন সংযোগ দেওয়ার কাজও সম্পন্ন করা হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?