ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
যে কারণে গুগলকে সাড়ে ১২ হাজার কোটি টাকা জরিমানা
ডুয়া ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) লঙ্ঘনের দায়ে সার্চ ও অ্যাপ স্টোর সংক্রান্ত দুটি অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলকে মোট ৮৯০ মিলিয়ন ইউরো (প্রায় ১২ হাজার ৫৩০ কোটি টাকা) জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত দ্য গার্ডিয়ান এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইউরোপীয় কমিশনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গুগল সার্চ ফলাফলে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সেবার তুলনায় নিজেদের শপিং, হোটেলসহ বিভিন্ন সেবাকে অগ্রাধিকার দিয়ে প্রতিযোগিতা আইন লঙ্ঘন করেছে। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৪৬০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে।
এ ছাড়া, গুগল অ্যাপ স্টোরে ডেভেলপারদের বিকল্প ওয়েবসাইট বা অ্যাপ স্টোরে কম খরচে অফারের তথ্য ব্যবহারকারীদের জানাতে বাধা দেওয়ার অভিযোগে আরও ৪৩০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে।
ইউরোপীয় কমিশন গুগলকে সার্চ ফলাফলে তৃতীয় পক্ষের সেবাগুলো ন্যায্য ও বৈষম্যহীনভাবে প্রদর্শনের পাশাপাশি অ্যাপ ডেভেলপারদের বিকল্প প্ল্যাটফর্মে অফার দেওয়ার সুযোগ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে।
ইইউ জানিয়েছে, গুগল ইতোমধ্যে শপিং ও ফ্লাইট সংক্রান্ত সার্চ ফলাফলে কিছু পরীক্ষামূলক পরিবর্তন এনেছে। কমিশনের ভাষ্য, এসব পদক্ষেপ আইন মেনে চলার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
ইউরোপীয় কমিশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এ সিদ্ধান্তের ফলে ইউরোপের ব্যবহারকারীরা সার্চ ফলাফলে আরও স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক সেবা পাবেন।
বিশ্বব্যাপী বিভিন্ন দেশের ওপর আরোপিত সাময়িক শুল্কের মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে এ জরিমানার সিদ্ধান্ত এলেও, ইইউ স্পষ্ট করেছে যে এর সঙ্গে শুল্কনীতির কোনো সম্পর্ক নেই। তাদের দাবি, নিজস্ব আইন অনুযায়ী প্রযুক্তি খাত নিয়ন্ত্রণ করা ইউরোপীয় ইউনিয়নের সার্বভৌম অধিকার।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)