ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
এমন ভোট উৎসব করতে চাই, যাতে মানুষ ঈদের আনন্দ পায়: সিইসি
ডুয়া ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা এমন ভোট উৎসব করতে চাই, মানুষ যাতে ভোট দিয়ে ঈদের আনন্দের মতো আনন্দ উদ্যাপন করতে পারে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ায় বাবা ও দাদার নামে প্রতিষ্ঠিত মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ ও হাফেজ জালাল উদ্দীন আদর্শ হেফজখানার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, আগে প্রশাসনের সহযোগিতা আপনারা ঠিকমতো পাননি, এবার আপনারা পাবেন। আমরা চাই একটা নিরপেক্ষ, সুন্দর ও ত্রুটিমুক্ত নির্বাচন হোক।
এ এম এম নাসির উদ্দিন বলেন, দেশবাসীকে সঙ্গে নিয়ে একটি আন্দোলন সৃষ্টি করতে চাই, শুধু ভোট দেওয়ার আন্দোলন নয়, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আপনি নিজের জমি যেভাবে পাহারা দেন, নিজের ভোটটাও পাহারা দেবেন। কেন্দ্রে দরকার হলে সবাইকে পাহারা দিতে হবে। যাতে সুন্দর একটি নির্বাচন হয়।
তিনি বলেন, নির্বাচন কমিশন কারো হুকুমমতো চলবে না, সরকারের চাহিদানুযায়ী চলবে না। আইন যে ক্ষমতা দিয়েছে সে অনুযায়ী ষোলআনা চলবে। আমরা কারও পক্ষে কাজ করি না, করবও না। এটা আমাদের অঙ্গীকার।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মোহাম্মদ সাদাত হোসেন, কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন, স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান ও কুতুবদিয়া প্রেস ক্লাবের সভাপতি আ ন ম শহীদ উদ্দিন ছোটন, কুতুবদিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, চট্টগ্রাম ইসলামিয়া তাহফিজুল কুরআন অ্যাকাডেমির পরিচালক আলহাজ্ মাওলানা হাফেজ আলিমুল হক চৌধুরী আল আযহারী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি