ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
পুরুষ নির্যাতন প্রতিরোধে নতুন আইন চেয়ে হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক: পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধে পৃথক আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দায়ের করা এ রিটে ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে নতুন আইন প্রণয়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আবেদন জানানো হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধে পৃথক আইন প্রণয়ন করা হলে আইনের সমতা ও ন্যায়বিচার নিশ্চিত হবে এবং ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’-এর অপব্যবহার করা সম্ভব হবে না।
এছাড়া বিবাদীদের ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে নতুন আইন প্রণয়নের নির্দেশ দিতে আদালতের প্রতি আবেদন জানানো হয়েছে।
রিটে বলা হয়েছে, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’ অপব্যবহারের মাধ্যমে পুরুষদের অপ্রয়োজনীয় হয়রানি থেকে সুরক্ষা দিতে নতুন আইন প্রণয়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং আইনগতভাবে অকার্যকর ঘোষণা করা হবে না-সে বিষয়ে রুল জারির আবেদন করা হয়েছে।
একই সঙ্গে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’ অথবা ‘যৌতুক আইন’-এর অপব্যবহারের মাধ্যমে পুরুষদের অপ্রয়োজনীয় হয়রানি থেকে রক্ষায় ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়েও রুল চাওয়া হয়েছে।
রুলের ওপর শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন আদেশ হিসেবে বিবাদীদের নতুন আইন প্রণয়নের নির্দেশ দেওয়ার আবেদনও রিটে করা হয়েছে।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
রিটকারীদের দাবি, অনেক ক্ষেত্রে পুরুষকে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা করা হয়। সামান্য পারিবারিক বিরোধ বা ঝগড়াঝাঁটির জেরে অনেক নারী ‘নারী নির্যাতন আইন’-এ মামলা করে বছরের পর বছর স্বামীকে কারাভোগ করতে বাধ্য করেন।
জানা গেছে, মঙ্গলবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)