ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে ১৬৭ পদে নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত ১৪ থেকে ২০ গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের আবেদন প্রক্রিয়া চলছে। মোট ১৬৭টি পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী হিসাবরক্ষক পদে ৫ জন, টেকনিক্যাল সুপারভাইজার পদে ৯৬ জন, ড্রাফটসম্যান পদে ১ জন, অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদে ১৮ জন, এক্সপার্ট উইভার পদে ৪ জন এবং অফিস সহায়ক পদে ৪৩ জন নিয়োগ দেওয়া হবে।
সহকারী হিসাবরক্ষক পদের বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)। টেকনিক্যাল সুপারভাইজার ও ড্রাফটসম্যান পদের বেতন স্কেল ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)। অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর এবং এক্সপার্ট উইভার পদের বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)। অফিস সহায়ক পদের বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ জুন ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিতওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন ফি ১ থেকে ৫ নম্বর পদের জন্য ভ্যাট ও সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ৬ নম্বর পদের জন্য ভ্যাট ও সার্ভিস চার্জসহ ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে ২২ জুন ২০২৬ থেকে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ২১ জুলাই ২০২৬।
বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট নিয়োগবিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু