ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ট্রেইনি অফিসার নিচ্ছে ইস্টার্ন ব্যাংক, আবেদন ২৬ জুলাই পর্যন্ত
ডুয়া ডেস্ক: জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। ‘ট্রেইনি রিলেশনশিপ অফিসার’ পদে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন গ্রহণ চলবে আগামী ২৬ জুলাই ২০২৬ পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ট্রেইনি রিলেশনশিপ অফিসার পদে নিয়োগপ্রাপ্তরা প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর ব্যাংকের নিয়মিত কর্মী হিসেবে যোগ দেওয়ার সুযোগ পাবেন। সে ক্ষেত্রে তাদের পদবি হবে জুনিয়র অফিসার।
নিয়োগটি হবে ব্র্যাঞ্চ সেলস, রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং বিভাগে। পদসংখ্যা নির্ধারণ করা হয়নি। এটি একটি বেসরকারি, পূর্ণকালীন (ফুল-টাইম) চাকরি।
আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। এ পদের জন্য পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন নেই।
নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩১ হাজার টাকা বেতন পাবেন। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী উৎসব বোনাসসহ অন্যান্য সুবিধাও প্রাপ্য হবে। বিজ্ঞপ্তিতে এ পদের জন্য কোনো বয়সসীমা নির্ধারণ করা হয়নি।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। একই সঙ্গে আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্যও সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)