ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কিছু শিক্ষার্থীর চলমান আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে কিছু মহল সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার দাবি, আন্দোলনে অংশ নেওয়া অনেকেই প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন; বরং পরিচয় গোপন করে বিভিন্ন ইস্যুকে কাজে লাগানোর চেষ্টা করছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে বিব্রত করতে চায় এমন কিছু মহল সব সময়ই সক্রিয় থাকে। তারা নিজেদের পরিচয় গোপন করে বিভিন্ন ইস্যুতে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি বা ব্যর্থ হয়েছেন, তাদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বলেও জানান তিনি। একই সঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার সময় সংশ্লিষ্ট শিক্ষার্থীরাও পরীক্ষায় অংশ নিতে পারবেন।
পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় তদন্ত করবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভুল হওয়া দুটি প্রশ্নের নম্বর পরীক্ষার্থীদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ক্ষোভের প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে শিক্ষামন্ত্রী সংসদে দুঃখপ্রকাশ করেছেন। তাই এ নিয়ে আর বেশি কিছু বলার নেই।
শিক্ষার্থীদের আন্দোলনকে সরকার কীভাবে দেখছে-এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টিকে সরকার খুব বেশি গুরুত্বের সঙ্গে নিচ্ছে না। তার ভাষ্য, দুই-একটি জেলা এবং ঢাকার কয়েকটি স্থানে সীমিতসংখ্যক মানুষকে এ বিষয়ে কথা বলতে দেখা গেছে। তবে গণমাধ্যমে প্রচারের কারণে বিষয়টি বেশি আলোচনায় এসেছে।
শিক্ষার্থীদের সড়ক অবরোধে জনভোগান্তির বিষয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সচিবালয়ে গিয়ে দাবি আদায়, পরীক্ষা স্থগিত কিংবা পরীক্ষা ছাড়াই পাসের মতো একটি ‘অপসংস্কৃতি’ তৈরি হয়েছিল। এখনো কিছু ক্ষেত্রে সেই প্রবণতার ধারাবাহিকতা দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, সরকার শিক্ষার মান কোনোভাবেই ক্ষুণ্ন হতে দেবে না। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার পাশাপাশি দেশের শিক্ষাব্যবস্থাকে পুনরুদ্ধার করে জ্ঞানসমৃদ্ধ, প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক জাতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
আওয়ামী লীগ সরকারের সময় অটোপাস, অতিরিক্ত নম্বর প্রদান এবং ব্যাপকভাবে জিপিএ-৫ দেওয়ার সংস্কৃতির সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে।
সম্প্রতি আন্দোলনে পুলিশের হামলার অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, এগুলো ‘ডিসইনফরমেশন’। প্রকৃত ঘটনা, ছবি ও ভিডিও সবার সামনে রয়েছে। তারপরও কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।
আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক বা নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা রয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পেছনে যেই থাকুক, সামনে তো আমরা আছি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?