ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
‘দেশে ফিরলে হাসিনাকে আইনগত প্রক্রিয়ায় স্বাগত জানানো হবে’
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত ও দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে প্রচলিত আইন অনুযায়ী গ্রহণ করা হবে এবং আদালতের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে এবং সরকার তাকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রেখেছে। তবে তিনি যদি নিজ উদ্যোগে বা দুই দেশের পারস্পরিক যোগাযোগের মাধ্যমে দেশে ফেরেন, তাহলে তাকে আদালতে হাজির হয়ে প্রচলিত আইনি প্রক্রিয়ায় বিচার মোকাবিলা করতে হবে।
তিনি জানান, এ বিষয়ে এরই মধ্যে চিফ প্রসিকিউটর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারের অবস্থান তুলে ধরেছেন। সরকারের অবস্থান শুরু থেকেই একই রয়েছে শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইন অনুযায়ী গ্রহণ করা হবে এবং এরপর বিচারিক প্রক্রিয়া চলবে।
তথ্য উপদেষ্টা আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চলমান মামলায় বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ রয়েছে। শেখ হাসিনা চাইলে বিশ্বের যেকোনো খ্যাতিমান আইনজীবীকেও নিজের পক্ষে নিয়োগ করতে পারবেন।
তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে বিচার কার্যক্রমে পর্যবেক্ষক উপস্থিত থাকার সুযোগ এবং ভিডিও ধারণের ব্যবস্থাও রাখা হয়েছে। তার ভাষ্য, পুরো বিচার প্রক্রিয়া আইনের বিধান অনুসরণ করেই পরিচালিত হবে।
ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে থাকা অভিযোগ ও আদালতের রায়ের বিষয়গুলো আইন অনুযায়ী নিষ্পত্তি হবে এটাই জনগণের প্রত্যাশা। সরকারও সেই বিচারিক প্রক্রিয়া যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ