ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
দেশের দেড় কোটি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে
ডুয়া ডেস্ক: দেশের দেড় কোটির বেশি মানুষ বর্তমানে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্ল্যাসিফিকেশন (আইপিসি)। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে পরিস্থিতির আরও অবনতি হয়ে এ সংখ্যা ১ কোটি ৮১ লাখ ছাড়িয়ে যেতে পারে।
আইপিসির ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতা বিশ্লেষণ-২০২৬’ প্রতিবেদনে বলা হয়েছে, মে থেকে আগস্ট সময়ে ১ কোটি ৫৩ লাখ মানুষ আইপিসির তৃতীয় ধাপ বা তার ঊর্ধ্বে অবস্থান করছেন। এর মধ্যে প্রায় ৪ লাখ ৮৩ হাজার মানুষ জরুরি অবস্থার সমতুল্য চতুর্থ ধাপে রয়েছেন। প্রতিবেদনটি খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পর্যবেক্ষণ ইউনিটের পৃষ্ঠপোষকতায় প্রণীত হয়েছে; এতে কারিগরি ও আর্থিক সহায়তা দিয়েছে এফএও, ডব্লিউএফপিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।
মোট ৪০টি ইউনিটের প্রায় ১০ কোটি মানুষের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বর্তমানে ৪৯ শতাংশ মানুষ খাদ্য নিরাপত্তার স্বাভাবিক অবস্থায় থাকলেও ৩৬ শতাংশ চাপের মধ্যে রয়েছেন। বান্দরবানে খাদ্য নিরাপত্তাহীনতার হার সর্বোচ্চ; এছাড়া খাগড়াছড়ি, রাঙামাটি, সুনামগঞ্জ এবং কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যেও উচ্চমাত্রার সংকট বিদ্যমান। প্রতিবেদনটি ঘন ঘন জলবায়ুজনিত দুর্যোগ, দুর্বল অবকাঠামো, দারিদ্র্য ও সীমিত জীবিকাকে এ পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে।
আইপিসির পূর্বাভাসে বলা হয়েছে, সেপ্টেম্বর-ডিসেম্বরে উচ্চমাত্রার খাদ্য নিরাপত্তাহীন মানুষের সংখ্যা বেড়ে ১ কোটি ৮১ লাখে পৌঁছাতে পারে, যার মধ্যে ৭ লাখ ৮৭ হাজার মানুষ জরুরি পর্যায়ে পড়তে পারেন। পরিস্থিতি মোকাবিলায় মানবিক সহায়তা জোরদার, জীবিকা পুনরুদ্ধার, কৃষি সহায়তা, দুর্যোগ প্রস্তুতি ও পুষ্টিসেবা সম্প্রসারণের সুপারিশ করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, খাদ্যশস্যের প্রাপ্যতার পাশাপাশি মানুষের ক্রয়ক্ষমতা রক্ষা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই আগামী মাসগুলোতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রধান চ্যালেঞ্জ হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)