ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
‘আমাদেরকে সংস্কারের গল্প বলার দরকার নেই’
ডুয়া নিউজ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদেরকে সংস্কারের গল্প বলার দরকার নেই। তিনি বলেন, যারা নতুন নতুন সংস্কারের কথা বলছেন, তারা যেন তা নিজেদের মধ্যে রাখে।
তিনি বলেন, বিএনপি ৩১দফা প্রস্তাবের মাধ্যমে জনগণের কাছে যেতে চায় এবং যদি জনগণ তাদের সমর্থন জানিয়ে ভোট দেয়, তখনই তারা সেই প্রস্তাব বাস্তবায়ন করতে পারবে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জিমনেসিয়াম মাঠে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, সংস্কার একটি ব্যক্তিগত বা গোষ্ঠীগত বিষয় নয়। বরং এটি জনগণের মতামতের ভিত্তিতে হওয়া উচিত। ৩১দফা প্রস্তাব বিএনপির রাজপথের আন্দোলনের ফলস্বরূপ এবং অনেক আলোচনা ও বিতর্কের মাধ্যমে সেটি প্রণীত হয়েছে।
তিনি জানান, ৬ বছর আগে বেগম খালেদা জিয়া ভিশন-২০৩০ এর মাধ্যমে সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন এবং দেড় বছর আগে তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা সংস্কার প্রণীত হয়েছে।
বিএনপির শীর্ষ এ নীতি নির্ধারক আরও বলেন, যারা এখন সংস্কারের কথা বলছেন, তাদের কাছে কোনও ম্যান্ডেট আছে কিনা তা প্রশ্ন রাখেন।
বইমেলা সম্পর্কে তিনি বলেন, অতীতে বইমেলার মাধ্যমে একটি নির্দিষ্ট দলের চিন্তা-ভাবনা দর্শন প্রতিফলিত হত এবং শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করা হত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি