ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

 কারাদণ্ড হতে পারে এমবাপ্পের!

২০২৬ জুলাই ১১ ২০:০৯:৪৩

 কারাদণ্ড হতে পারে এমবাপ্পের!

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্সের কাছে প্যারাগুয়ের বিদায়ের পর ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে ঘিরে শুরু হওয়া বিতর্ক নতুন মোড় নিয়েছে। এমবাপের বিরুদ্ধে মানহানি ও অপবাদের অভিযোগ আনার বিষয়টি বিবেচনা করছেন বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচিত প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিলা।

সিনেটরের আইনজীবী গুইলার্মো দুয়ার্তে কাকাবেলোস জানিয়েছেন, এমবাপে প্রকাশ্যে যে প্রতিক্রিয়া জানিয়েছেন, তার ভিত্তিতে প্যারাগুয়ের আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা সম্ভব কি না, তা তারা পর্যালোচনা করছেন।

ফরাসি সংবাদমাধ্যম লে প্যারিসিয়েন-কে দেওয়া এক সাক্ষাৎকারে দুয়ার্তে কাকাবেলোস বলেন, অভিযোগ আদালত গ্রহণ করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। সে ক্ষেত্রে ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির বিষয়টিও প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে।

বিতর্কের সূত্রপাত হয়, যখন সেলেস্তে আমারিলা এমবাপের জাতীয়তা ও পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন এবং তাঁর সম্পর্কে কয়েকটি আপত্তিকর মন্তব্য করেন। এর জবাবে এমবাপে বলেন, ‘সে একজন জঘন্য নারী, যিনি নিজের পদের অযোগ্য।’

দুয়ার্তে কাকাবেলোস জানান, এমবাপের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না, তা অনেকটাই নির্ভর করছে ফ্রান্সে চলমান তদন্তের ফলাফলের ওপর। সেখানে খতিয়ে দেখা হচ্ছে, আমারিলা তাঁর মন্তব্যের মাধ্যমে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে জাতিগত পরিচয়, জাতীয়তা, বর্ণ কিংবা ধর্মের ভিত্তিতে অবমাননা করেছেন কি না। অভিযোগ প্রমাণিত হলে তাঁর এক বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৪৫ হাজার ইউরো জরিমানার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে নিজের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি সেলেস্তে আমারিলা। তাঁর আইনজীবীর দাবি, সিনেটরের মন্তব্য বাকস্বাধীনতার আওতায় পড়ে। দুয়ার্তে কাকাবেলোস বলেন, তিনি প্যারাগুয়ে রাষ্ট্র বা সরকারের প্রতিনিধি হিসেবে নয়, বরং একজন সাধারণ নাগরিক এবং জাতীয় দলের সমর্থক হিসেবে ব্যক্তিগত মত প্রকাশ করেছেন।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া এগোলে এমবাপেকেও সাক্ষ্য দেওয়ার জন্য প্যারাগুয়ের কর্তৃপক্ষ তলব করতে পারে।

এদিকে এই বিতর্ক ইতোমধ্যে দুই দেশের রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ প্রকাশ্যে এমবাপের প্রতি সমর্থন জানিয়েছেন। অন্যদিকে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা স্পষ্ট করেছেন, সিনেটরের মন্তব্য প্যারাগুয়ের রাষ্ট্রীয় অবস্থান বা দেশটির মূল্যবোধের প্রতিফলন নয়।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১১ জুলাই)

আজকের বাজারে স্বর্ণের দাম (১১ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন... বিস্তারিত