ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ডেভিল হান্টে সারা দেশে গ্রেফতার যত
ডুয়া ডেস্ক : যৌথবাহিনী পরিচালিত 'অপারেশন ডেভিল হান্ট' অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। এতে অভিযানের শুরু থেকে আজ (শুক্রবার) বিকাল পর্যন্ত মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩১০ জনে। অভিযানটি গত ৮ ফেব্রুয়ারির রাত থেকে অব্যাহত রয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় এই বিশেষ অভিযানের বাইরে বিভিন্ন মামলায় ১ হাজার ১৮৯ জনকে গ্রেফতার করা হয়। গত ২৪ ঘণ্টার অভিযানে কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে- দেশি দোনলা বন্দুক দুটি, দেশি শুটার গান একটি, বিদেশি পিস্তল একটি ও ছয়টি গুলি এবং ধারালো অস্ত্র একটি।
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের লোকজনই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
এ ঘটনার পরই দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে এই অভিযান শুরু হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, শিক্ষার্থীরা ওই রাতে মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে সেখানে গিয়েছিলেন। তখন তাদের ওপর হামলা করা হয়। এ ঘটনায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি