ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ফের চালু হল বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্যবাহী ট্রেন
ডেস্ক : টানা ৯ মাস বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে রেলপথে পণ্যবাহী ট্রেন চলাচল আবারও শুরু হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিনাজপুরের বিরল রেল স্টেশনের মাস্টার মো. রায়হানুজ্জামান ও রাজস্ব কর্মকর্তা নারায়ণ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত ৮টায় ভারতের উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর রেলওয়ে স্টেশন থেকে বাংলাদেশের দিনাজপুর জেলার বিরল স্থলসীমান্ত হয়ে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
ভারতের পণ্যবাহী ট্রেনটি বৃহস্পতিবার রাতে তাদের দেশের শেষ প্রান্ত রাধিকাপুর রেলস্টেশন থেকে আনুষ্ঠানিকতা শেষে দিনাজপুর বিরল স্থলবন্দর হয়ে বিরল রেলওয়ে স্টেশনে রাত ৯টায় এসে পৌঁছায়। পণ্য খালাসের পর পুনরায় ট্রেনটি একই পথে ভারতে ফিরে যাবে।
সূত্র জানায়, গত বছরের ২৪ মে সর্বশেষ ভারত থেকে পণ্য নিয়ে একটি ট্রেন এ পথ দিয়ে বিরল রেল স্টেশনে আসে। এরপর ২০ ফেব্রুয়ারি বিকেলে এই ট্রেনটি ভারতের রাধিকাপুর রেলওয়ে স্টেশন দিয়ে বিরল ইমিগ্রেশন হয়ে বিরল রেল স্টেশনে এসে পৌঁছে। ৪৬টি ওয়াগনে চীনা মাটির ডাস্ট (টাইলসের কাঁচামাল) আমদানি করা হয়েছে বলে জানা যায়।
ভারত-বাংলাদেশের মধ্যে পশ্চিমবঙ্গ হয়ে রেলপথে পণ্য আমদানি ও রপ্তানির তিনটি রুট ব্যবহার করা হয়। সেগুলো হলো- রাধিকাপুর- বিরল, গেদে-দর্শনা, পেট্রাপোল ও বেনাপোল। এর মধ্যে গত বছরের সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে পেট্রাপোল-বেনাপোল বন্দর হয়ে প্রথম রেলপথে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।
ভারতীয় রেলের তথ্য অনুযায়ী, রেলপথে পণ্য আদান-প্রদান পুনরায় শুরু হওয়ার পর ভারত থেকে এ পর্যন্ত প্রায় ৪০ হাজার টন পণ্য বাংলাদেশে এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি