ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ঢাকায় ইতালি দূতাবাসের কর্মী গ্রেপ্তার
ডুয়া ডেস্ক; বাংলাদেশে অবস্থিত ইতালির দূতাবাসের এক কর্মীকে ঘুষ এবং অবৈধ ভিসা ব্যবসার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার (২০ ফেব্রুয়ারি) ইউরোপের সংবাদ মাধ্যম ব্রাসেলস সিগন্যালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। অভিযুক্ত কর্মী ঘুষের মাধ্যমে অবৈধভাবে ভিসা প্রদানের সঙ্গে যুক্ত ছিলেন বলে তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, একজন কর্মকর্তা সম্প্রতি ব্রাদার্স অব ইতালি (এফডিআই) পার্টির এমপি আঁদ্রে ডি গুসেপিকে ২০ লাখ ইউরো এবং প্রতি অভিবাসীর ভিত্তিতে কমিশন দেয়ার প্রস্তাব করেছেন। ডি গুসেপি এই দুর্নীতির প্রস্তাব গ্রহণ না করে বিষয়টি রেকর্ড করে প্রসিকিউটরদের কাছে রিপোর্ট করেছেন। যা পরে পুরো কেলেঙ্কারির বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসে।
অভিযোগ অনুসারে, বাংলাদেশের একজন উদ্যোক্তা রোমে একটি রেস্তোরাঁর মালিক অবৈধ কাজের জন্য ভিসা বিক্রির সঙ্গে জড়িত। তিনি বাংলাদেশ থেকে অভিবাসীদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেয়ার জন্য কাছাকাছি সম্পর্ক রাখেন এবং ঢাকায় ইতালির কনস্যুলার অফিসের তিন কর্মকর্তা তার সঙ্গে যুক্ত রয়েছেন।
এই ঘটনায় কনস্যুলেটের দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তার নাম উঠে এসেছে। যারা বাংলাদেশে ইতালির দূতাবাসের ভিসা বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন। তারা নগদ অর্থ, বিলাসবহুল উপহার, দুবাই সফরের খরচসহ বিভিন্ন দাবিতে জড়িত ছিলেন।
প্রসিকিউটররা জানান, অভিযোগ রয়েছে যে অভিযুক্তরা অভিবাসীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেছে এবং অনৈতিকভাবে ভিসা প্রদানের জন্য ১৫ হাজার ইউরো পর্যন্ত আদায় করার জন্য চাপ দিয়েছেন। অনেক ক্ষেত্রে ভুয়া কোম্পানির নাম ব্যবহার করে ভিসার জন্য আবেদন করা হয়েছিল।
এই বিষয়ের তদন্ত চালাতে গিয়ে রোমের কর্মকর্তাদের জড়িত হওয়ার প্রমাণ পেয়েছেন প্রসিকিউটররা। ১৯ ফেব্রুয়ারি তাদের সহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে। দুজন সরকারি কর্মকর্তাকে বন্দী করা হয়েছে এবং দুই বাংলাদেশি দুর্নীতির দায়ে জেলে পাঠানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি