ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন
ডুয়া নিউজ: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণ করেন এবং তারপর প্রধান বিচারপতি ও উপদেষ্টাগণ শ্রদ্ধা জানান।
এরপর বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তাদের মধ্যে তিন বাহিনী প্রধান, আইনজীবী, পুলিশ প্রধান, ডিএমপি কমিশনার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সরকারি কর্মকর্তারা এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অন্তর্ভুক্ত ছিলেন।
এছাড়া, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শহীদ মিনারের চারপাশে মোতায়েন ছিলেন এবং টিএসসি থেকে শহীদ মিনার ও আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ করে দেয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি