ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃ,ত্যু
নিজস্ব প্রতিবেদক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৩২ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩১ জনে।
শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার একই সময় পর্যন্ত ল্যাব পরীক্ষায় ১০১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে এ সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত কোনো হাম রোগীর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
গত ১৫ মার্চ থেকে সারা দেশে ব্যাপকভাবে হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এ পর্যন্ত মোট ১ লাখ ৪ হাজার ৬৯৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৮৭ হাজার ৯৬৬ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৪ হাজার ২১৮ জন। অন্যদিকে, উপসর্গ দেখা দেওয়া রোগীদের মধ্যে ল্যাব পরীক্ষায় মোট ১২ হাজার ৫২৬ জনের হাম নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৬৩৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগী হিসেবে মারা গেছেন আরও ৯৩ জন। সব মিলিয়ে এ পর্যন্ত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩১ জন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?