ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে দেব না: নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক: প্রয়োজনে আবারও ইরানে সামরিক হামলা চালানো হবে বলে সতর্ক করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে তিনি দাবি করেছেন, কোনো অবস্থাতেই ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না।
মঙ্গলবার (৩০ জুন) ইসরাইলের চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা আনাদোলু।
সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘আমরা ইরানের পরমাণু বোমার হুমকি থেকে নিজেদের রক্ষা করেছি।’
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনে একটি সমঝোতা স্মারক কার্যকর হওয়ার পরিপ্রেক্ষিতেই নেতানিয়াহুর এই বক্তব্য সামনে এলো। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া ওই সমঝোতা ১৮ জুন থেকে কার্যকর হয়। এতে ইলেকট্রনিকভাবে স্বাক্ষর করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সমঝোতা স্মারকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের একটি কাঠামো নির্ধারণ করা হয়েছে। এতে যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা শিথিল, ইরানের পরমাণু কর্মসূচি, হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
তবে শুরু থেকেই ইরানের সঙ্গে যেকোনো ধরনের সমঝোতার বিরোধিতা করে আসছে ইসরাইল। একই সঙ্গে প্রয়োজন হলে তেহরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারিও দিয়ে আসছে দেশটির সরকার।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ