ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
আজ থেকে কার্যকর নবম জাতীয় পে-স্কেল
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল আজ বুধবার থেকে কার্যকর হচ্ছে। তবে দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা থাকায় বর্ধিত বেতন হাতে পেতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট বক্তব্যে ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকরের ঘোষণা দেন। তবে এটি কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘আমরা ১ জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা দিচ্ছি। গত ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই কাঠামোর আওতায় বেতন-ভাতা পাচ্ছেন, অথচ মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।’
এদিকে নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহের শুরুতে সভা ডেকেছে পে-স্কেলের সুপারিশ পুনর্মূল্যায়নে গঠিত সচিব কমিটি। সভায় তিন কমিশনের তিনটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর সুপারিশ অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। পরবর্তী সময়ে অর্থ মন্ত্রণালয় তা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাবে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এ বিষয়ে গেজেট জারি করা হবে।
নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সচিব কমিটি তিন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে একটি খসড়া নীতিগতভাবে চূড়ান্ত করেছে। এ সুপারিশ অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়ার আগে আগামী সপ্তাহে আরেকটি সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনী নিয়ে তিনটি পৃথক সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।’
প্রথমে তিন ধাপে পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও পরে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে সচিব কমিটি। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এখন এটি দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপ বাস্তবায়নে প্রায় ৪৪ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে একাধিক প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। সরকারি হিসাবরক্ষণ ব্যবস্থা (আইবিএএসপ্লাস) জটিলতায় না ফেলতে একবারেই মূল বেতন কার্যকর করার পক্ষে মত দিয়েছে অর্থ বিভাগ। সে অনুযায়ী, চলতি অর্থবছরে শতভাগ মূল বেতন কার্যকর করা হতে পারে। আর দ্বিতীয় ধাপে, অর্থাৎ ২০২৭-২০২৮ অর্থবছরে ভাতা ও অন্যান্য সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর নবম জাতীয় পে-স্কেলের গেজেট জারি করা হবে। জুলাইয়ের মাঝামাঝি সময়ে গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘জুলাইয়ের মাঝামাঝি পে-স্কেলের গেজেট জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝামাঝি না হলে এর পরের সপ্তাহে গেজেট জারি করা হবে।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার