ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
২১ ফেব্রুয়ারি মেট্রোরেল চলবে কিনা, যা জানা গেল
ডুয়া নিউজ : ডিএমটিসিএলের সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগ পাওয়া স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা তিন দিনের মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা চূড়ান্ত করতে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মেট্রোরেল বন্ধের যে হুঁশিয়ারি দিয়েছিল, সেখান থেকে সরে এসেছে। ফলে একুশে ফেব্রুয়ারি (শুক্রবার) মেট্রোরেল চালাবেন তারা।
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমটিসিএলের একাধিক স্থায়ী কর্মী।
মেট্রোরেলের কর্মীরা বলেন, আমাদের বর্তমান এমডি এবং সাবেক এমডি আজকে মন্ত্রণালয়ে গিয়ে সিনিয়র সচিব ও উপদেষ্টা স্যারের সঙ্গে দেখা করেছেন। এরপর তারা আমাদের সঙ্গে বসেছেন। তারা আমাদের কাছে কিছু সময় চেয়েছেন। তাদের ৩০ দিন সময় দেওয়া হয়েছে।
তারা বলেন, আগামী রবিবার থেকে ৩০ দিন গণনা করা হবে। নতুন এমডি স্যার আমাদের আশ্বস্ত করেছেন। আগামী ৩০ দিনের মধ্যে তারা সার্ভিস রুল চূড়ান্ত করবেন। এছাড়া আগামীকাল যেহেতু আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসকে শ্রদ্ধা করে এবং নতুন এমডি স্যারের আশ্বাসে তাকে সম্মান করে আমরা ৩০ দিনের জন্য আমাদের কর্মসূচি স্থগিত করেছি। এর মধ্যে সার্ভিস রুলস চূড়ান্ত না করলে পরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের