ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন কর সুবিধা
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য কর কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এসব প্রতিষ্ঠানের আয়করের হার উল্লেখযোগ্যভাবে কমানোর পরিকল্পনা রাখা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, বর্তমানে ১০ শতাংশ কর প্রদানকারী প্রতিষ্ঠানগুলো আগামী অর্থবছর থেকে ৫ শতাংশ হারে কর পরিশোধের সুযোগ পেতে পারে। সরকারের প্রত্যাশা, এতে বেসরকারি উচ্চশিক্ষা খাতে বিনিয়োগ ও শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
আগামীকাল মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাস হওয়ার কথা রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র জানিয়েছে, এ বাজেটেই বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের করহার কমানোর প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে।
এনবিআর সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ১০ শতাংশ করহার কার্যকর রয়েছে। নতুন অর্থবছরে এই হার কমিয়ে ৫ শতাংশ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার গুণগত মান ও সার্বিক শিক্ষা পরিবেশ আরও উন্নত করার লক্ষ্যেই এই কর ছাড়ের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের ধারণা, করের বোঝা কমলে প্রতিষ্ঠানগুলো অবকাঠামো উন্নয়ন, গবেষণা এবং শিক্ষা কার্যক্রমে আরও বেশি বিনিয়োগ করতে পারবে।
এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অর্থবছরে এই কর সুবিধা পেতে কোনো অতিরিক্ত শর্ত আরোপ করা হচ্ছে না। তবে ভবিষ্যতে ৫ শতাংশ করহার বহাল রাখতে নির্দিষ্ট কিছু শর্ত সংযুক্ত করা হতে পারে।
বর্তমানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১১৬টি। এর মধ্যে ১০৩টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।
এ ছাড়া দেশে বর্তমানে ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজ, ২৬টি বেসরকারি ডেন্টাল কলেজ এবং ২০টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। প্রস্তাবিত বাজেট অনুমোদিত হলে এসব প্রতিষ্ঠানও কমানো করহারের সুবিধা পাবে, যা উচ্চশিক্ষা খাতের সম্প্রসারণ ও উন্নয়নে নতুন গতি সৃষ্টির আশা করছে সংশ্লিষ্টরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত