ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
জন্মের পরপরই শিশুকে শালদুধ খাওয়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: শিশুদের পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে জন্মের পরপরই মায়ের শালদুধ খাওয়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে শালদুধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রোববার (২৮ জুন) সকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ আবু সাঈদ কনভেনশন হলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ালেই হবে না, শিশুদের অবশ্যই মায়ের দুধ খাওয়াতে হবে। জন্মের পরপরই শিশুকে শালদুধ খাওয়ানো প্রয়োজন। মায়ের শালদুধের চেয়ে বড় ভিটামিন আর কিছু হতে পারে না।
তিনি আরও বলেন, শিশুর সুষম পুষ্টি নিশ্চিত করতে বয়স ও প্রয়োজন অনুযায়ী নিরাপদ পানি, উপযুক্ত খাদ্য এবং পুষ্টিকর খাবার দিতে হবে। এতে শিশুর স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হওয়ার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও উন্নত হবে।
মন্ত্রী জানান, ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি হামসহ বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।
সাখাওয়াত হোসেন বকুল বলেন, বিগত সরকারের সময় পর্যাপ্ত টিকার মজুত না থাকায় হামের প্রকোপ বেড়েছিল। দায়িত্ব গ্রহণের পর বর্তমান সরকার পর্যাপ্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুলও হাতে পায়নি। পরে ইউনিসেফের সহায়তায় প্রয়োজনীয় ভিটামিন ‘এ’ সংগ্রহ করা হয়েছে।
তিনি বলেন, বর্তমানে সরকারের হাতে লাল ও নীল রঙের প্রায় ২ কোটি ৬০ লাখ ভিটামিন ‘এ’ ক্যাপসুল রয়েছে। এ ক্যাম্পেইনের আওতায় প্রায় ২ কোটি ৫৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান, অতিরিক্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের (আইপিএইচএন) পরিচালক ডা. মোহাম্মদ ইউসুফ আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- যুক্তরাষ্ট্রে গিয়ে ফেরেননি, ঢাবি অধ্যাপককে অব্যাহতি
- ফাইনালের আগে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হয়েছিল, জানা গেল রহস্যময় তথ্য