ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আজ টানা ৮ ঘণ্টা বিদুৎ থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার (২৭ জুন) জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ সঞ্চালন লাইনের নিরাপত্তামূলক কাজের জন্য চট্টগ্রাম ও নাটোরের বেশ কয়েকটি এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
চন্দনাইশ পল্লী বিদ্যুৎ অফিসের তথ্য অনুযায়ী, বিদ্যুৎ সঞ্চালন লাইনের দুই পাশের ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা অপসারণ এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত, অর্থাৎ টানা ৮ ঘণ্টা চন্দনাইশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।
এ সময় মুনসেফ বাজার, বাদশা পাড়া, কেরানী বাড়ি, বৃষ্টি পুকুর পাড়, চৌধুরী মার্কেট, দেয়াং পাড়ার আংশিক অংশ, পেশকার বাড়ি, নিধিরামপুর, মিজ্জির দোকান, ছগিরের দোকান, বদুরপাড়ার আংশিক এলাকা, জিয়া খাল, দুল্লভ পাড়া, কাজিপাড়া, চন্দনাইশ পৌরসভা, চন্দনাইশ থানা, চন্দনাইশ মেডিকেল কমপ্লেক্স, উপজেলা পরিষদ, ফায়ার সার্ভিস, নোয়াপাড়া ও গাছবাড়িয়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
অন্যদিকে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি–২ জানিয়েছে, ৩৩ কেভি লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ এবং লাইনের আশপাশের গাছপালার ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, অর্থাৎ ৫ ঘণ্টা জেলার কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এই সময় বনপাড়া ৩৩ কেভি ফিডার, বড়াইগ্রাম–১ (বনপাড়া) উপকেন্দ্র এবং বড়াইগ্রাম–৩ (গড়মাটি) উপকেন্দ্রের আওতাধীন বনপাড়া পৌরসভা, জোয়াড়ি, মাঝগাঁও, গোপালপুর, চান্দাই, দুয়ারিয়া ইউনিয়নের আংশিক এলাকা এবং নগর ইউনিয়নের কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ আরও নির্ভরযোগ্য ও নিরাপদ রাখতে এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর