ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
শেয়ারবাজারে ‘বি’ গ্রুপের শেয়ারে জোয়ার
ডুয়া ডেস্ক : কিছুদিন আগেও শেয়ারবাজারে ‘জেড’ গ্রুপের শেয়ারের রাজস্ব দেখা গেছে। তবে চলতি সপ্তাহে অবস্থান পরিবর্তন হয়েছে। চলতি সপ্তাহে ‘বি’ ক্যাটাগরির শেয়ারের রাজস্ব পরিলক্ষিত হচ্ছে। ‘বি’ গ্রুপের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ বেড়ে যাওয়ায় এমন দৃশ্য দেখা যাচ্ছে। আজ বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা শেয়ারগুলোর মধ্যে ৮টিই ছিল ‘বি’ গ্রুপের।
শুধু তাই নয়, কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগকারীদের তীব্র আগ্রহের ফলে লেনদেনের শেষ দিকে শেয়ারগুলোর দাম দিনের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়, যা হল্টেড অবস্থার সৃষ্টি করে। অর্থাৎ শেয়ার বিক্রির জন্য পর্যাপ্ত বিক্রেতা না থাকায় কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ হয়ে যায়। ডিএসই সূত্রে এই জানা গেছে।
আজ দর বৃদ্ধির তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির শেয়ার হলো- ফু ওয়াং ফুডস, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস, গোল্ডেন হার্ভেস্ট, বিডি থাই ফুড, শাইনপুকুর সিরামিকস, জাহিন স্পিনিং, ফু ওয়াং সিরামিক, ইন্দো বাংলা ফার্মা, দেশবন্ধু পলিমার এবং দ্য ঢাকা ডাইং এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
এরমধ্যে ‘বি’ ক্যাটাগরির ৮ কোম্পানি হলো- ফু ওয়াং ফুডস, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস, গোল্ডেন হার্ভেস্ট, বিডি থাই ফুড, শাইনপুকুর সিরামিকস, জাহিন স্পিনিং, ফু ওয়াং সিরামিক এবং দেশবন্ধু পলিমার লিমিটেড।
কোম্পানিগুলোর মধ্যে ফু ওয়াং ফুডসের শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ, এস. আলম কোল্ড রোল্ড স্টিলসের ১০ শতাংশ, গোল্ডেন হার্ভেস্টের ৯ দশমিক ৮৪ শতাংশ, বিডি থাই ফুডের ৯ দশমিক ৭৯ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৯ দশমিক ৭০ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৯ দশমিক ৫৯ শতাংশ, ফু ওয়াং সিরামিকের ৭ দশমিক ৩০ শতাংশ এবং দেশবন্ধু পলিমার লিমিটেডের ৬ দশমিক ৬৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।
উল্লেখ্য, ‘বি’ ক্যাটাগরির কোম্পানিগুলোর মধ্যে কিছু কোম্পানি আগের কর্মদিবস বুধবারও দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় স্থান দখল করেছিল। কোম্পানিগুলোর মধ্যে অন্যতম ছিল- শাইনপুকুর সিরামিকস, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস ও গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
আগের কর্মদিবসে শাইনপুকুর সিরামিকসের শেয়ার দর বেড়েছিল ৯ দশমিক ৮৪ শতাংশ, এস. আলম কোল্ড রোল্ড স্টিলসের ৯ দশমিক ৩৭ শতাংশ এবং গোল্ডেন হার্ভেস্টের ৫ দশমিক ১৭ শতাংশ।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)