ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
৪৮ দেশের সঙ্গে সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক: সংস্কৃতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিশ্বের ৪৮টি দেশের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, এ সম্পর্কের ভিত্তিতে দেশের সংস্কৃতিকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যেতে সরকার কাজ করছে।
শুক্রবার (২৬ জুন) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘আমরা সংস্কৃতিকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। ইতোমধ্যে আমাদের সঙ্গে ৪৮টি দেশের “কালচারাল ডিপ্লোমেসি” বা সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে। এই লক্ষ্য অর্জনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে কাজ করে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমরা ব্যর্থ হওয়ার জন্য আসিনি। আমাদের সরকার জনগণের ভোটে সরাসরি নির্বাচিত সরকার। দেশের জনগণের কল্যাণই আমাদের প্রধান কাজ। পূর্ববর্তী সময়ের ব্যর্থতার জায়গাগুলো চিহ্নিত করে সফল হওয়ার জন্য কাজ করা হচ্ছে। দেশের প্রায় সব প্রতিষ্ঠানই ভেঙে পড়েছিল, তাই সবকিছু নতুন করে সাজাতে হচ্ছে।’
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে মন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
এ সময় ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এম. এ. মজিদ, পুলিশ সুপার আশিস বিন হাসান এবং জেলা কালচারাল অফিসার জসীম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা