ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সচিবালয়ে প্রবেশ পাস সংক্রান্ত নীতিমালায় পরিবর্তন
ডুয়া ডেস্ক : সচিবালয়ে প্রবেশে অস্থায়ী পাসের মেয়াদ নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে, বেসরকারি ব্যক্তিদের জন্য অস্থায়ী পাসের মেয়াদ সর্বোচ্চ এক বছর এবং সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য সর্বোচ্চ দুই বছর করা হচ্ছে। পাশাপাশি ২-১০ বছর মেয়াদি প্রবেশ পাস ইস্যু করা যাবে।
সম্প্রতি সচিবালয়ে প্রবেশ নীতিমালা ২০২৫ এ এসব তথ্য জানানো হয়েছে৷ এতে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি।
নীতিমালায় অনুযায়ী- অস্থায়ী প্রবেশ পাসের ক্ষেত্রে ৩ মাস হতে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত প্রদত্ত প্রবেশ পাসকে বোঝানো হয়েছে। এক্ষেত্রে বেসরকারি ব্যক্তিদের জন্য সর্বোচ্চ এক বছর এবং সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য সর্বোচ্চ দুই বছর। এছাড়া স্থায়ী প্রবেশ পাসের ক্ষেত্রে ২ থেকে সর্বোচ্চ ১০ বছর মেয়াদি প্রবেশ পাস ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ও অনুমোদিত সচিবালয়ের অভ্যন্তরে যানবাহন প্রবেশের জন্য ব্যবহৃত স্টিকার বেসরকারি ব্যক্তির যানবাহনের জন্য সর্বোচ্চ এক বছর এবং সরকারি কর্মকর্তার যানবাহনের জন্য সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদে ইস্যু করা হবে।
নীতিমালায় আরও বলা হয়েছে, যুগ্মসচিব এবং তদূর্ধ্ব কর্মকর্তাগণের গাড়ির স্টিকারের রং- সবুজ, উপসচিবগণের গাড়ির স্টিকারের রং- হলুদ এবং বেসরকারি ব্যক্তিবর্গের গাড়ির স্টিকারের রং- নীল হবে। অপরদিকে ‘অস্থায়ী স্টিকারে’র ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ (ত্রিশ) দিন পর্যন্ত লাল রং এর প্রদত্ত স্টিকার দেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি