ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
‘মাদক নিয়ন্ত্রণ আইনে সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার’
নিজস্ব প্রতিবেদক: দেশে মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও শক্তিশালী করতে বিদ্যমান মাদক নিয়ন্ত্রণ আইনে সংশোধন আনার উদ্যোগ নিয়েছে সরকার। সংশোধিত আইন দ্রুত জাতীয় সংসদে উত্থাপন ও পাস করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (২৫ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। একই সঙ্গে মাদক-সংক্রান্ত মামলার দীর্ঘসূত্রতা কমাতে পৃথক ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদকাসক্তির সঙ্গে জড়িত। এই পরিস্থিতি মোকাবিলায় ঢাকাসহ তিনটি বিভাগীয় শহরে মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য নিরাময় কেন্দ্রের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রগুলোকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। এর ফলে মাদকাসক্তদের চিকিৎসা আরও সহজতর হবে এবং মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে সরকার আশা করছে।
সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, চলতি বছর মাদক নিরাময় কার্যক্রম পরিচালনাকারী ৭৩টি প্রতিষ্ঠানকে মোট ১ কোটি ৪০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম আরও গতিশীল করতে আইন সংশোধনের মাধ্যমে বিভিন্ন কাঠামোগত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অস্ত্র সরবরাহ, থানায় আসামি হস্তান্তরের আগে রাখার জন্য হাজতখানার ব্যবস্থা এবং সংশ্লিষ্ট অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, মাদকবিরোধী কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করতে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)