ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
৪৭তম বিসিএসের ফল কবে, জানাল পিএসসি
নিজস্ব প্রতিবেদক: ৪৭তম বিসিএসের ফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। চলতি সপ্তাহে ফল প্রকাশের কথা থাকলেও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ না হওয়ায় তা আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র জানায়, আজ বৃহস্পতিবার ফল প্রকাশের কোনো সম্ভাবনা নেই। টেকনিক্যাল কিছু কাজ এখনো বাকি রয়েছে। পাশাপাশি ফলাফলও পুরোপুরি প্রস্তুত হয়নি। আগামী সপ্তাহের মাঝামাঝি কিংবা শেষ দিকে ৪৭তম বিসিএসের ফল প্রকাশ করা হতে পারে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৪৭তম বিসিএসের ফল প্রকাশ নিয়ে পিএসসির সভা অনুষ্ঠিত হচ্ছে বলে খবর ছড়িয়ে পড়ে। তবে এ তথ্য সঠিক নয় বলে জানিয়েছে কমিশন।
নাম প্রকাশ না করার শর্তে পিএসসির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বেলা ৩টায় পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম ৭১ মিলনায়তনে পরীক্ষকদের নিয়ে মতবিনিময় সভা করছেন। ফুল কমিশনের কোনো সভা আজ নেই। ফেসবুকে ছড়ানো খবরের সত্যতা নেই।’
পিএসসি ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা নেওয়ার মাত্র ৯ দিন পর ফল প্রকাশ করে রেকর্ড গড়ে কমিশন। একই বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গত ৭ এপ্রিল ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে সাময়িকভাবে উত্তীর্ণ হন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী। বর্তমানে এসব প্রার্থীর মৌখিক পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)