ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
সরকারি চাকরিজীবীদের বেসিক বেতন বৃদ্ধির বিষয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষ হয়েছে গত বুধবার। সভায় জনপ্রশাসনসংক্রান্ত পে-স্কেলের বিষয়টি নীতিগতভাবে চূড়ান্ত করা হলেও সরকারি চাকরিজীবীদের মূল বেতন বা বেসিক কত শতাংশ বাড়ানো হবে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
তবে সভার পর থেকেই সচিব কমিটির সূত্র উল্লেখ করে ২০২৭ সালের জানুয়ারি থেকে শতভাগ বেসিক বৃদ্ধির দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ফেসবুকের বিভিন্ন পে-স্কেলবিষয়ক গ্রুপে দেওয়া পোস্টে বলা হয়েছে, আগামী ১ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আংশিকভাবে পে-স্কেল বাস্তবায়ন হতে পারে এবং ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে শতভাগ মূল বেতন কার্যকরের বিষয়ে আলোচনা হয়েছে। তবে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি চাকরিজীবীদের বেসিক বেতন বৃদ্ধির বিষয়ে সচিব কমিটির সামনে তিনটি বিকল্প পরিকল্পনা রয়েছে। এর মধ্যে একটি বাস্তবায়নের সম্ভাবনা বেশি হলেও এখন পর্যন্ত কোনো প্রস্তাব চূড়ান্ত করা হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, “আগামী জানুয়ারি মাস থেকে নয়; সরকার চাইলে ১ জুলাই থেকেই শতভাগ বেসিক বৃদ্ধির সিদ্ধান্ত নিতে পারে। তবে জুলাই থেকে শতভাগ বেসিক কার্যকর হওয়ার সম্ভাবনা কম। আগামী জানুয়ারি মাস থেকে শতভাগ বেসিক বৃদ্ধির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ফেসবুকে কেন এবং কারা এ ধরনের তথ্য ছড়াচ্ছে সেটি তারাই ভালো বলতে পারবে।”
বেসিক বৃদ্ধির সম্ভাব্য তিন বিকল্প
নবম জাতীয় পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বেসিক কত শতাংশ বাড়ানো হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সরকার তিনটি বিকল্প নিয়ে কাজ করছে বলে জানা গেছে।
সচিব কমিটির প্রথম প্রস্তাবনায় প্রথম ধাপে মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধির কথা রয়েছে। আরেকটি বিকল্প অনুযায়ী, ১ম থেকে ৯ম গ্রেডের কর্মচারীদের জন্য ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য ৬০ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব বিবেচনায় রয়েছে।
এ ছাড়া নিম্ন গ্রেডের কর্মচারীদের বেসিক বেতন শতভাগ বৃদ্ধির বিষয়টিও আলোচনায় রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, “বেসিক নিয়ে একাধিক বিকল্প রয়েছে। কোনটি কার্যকর হবে, সে বিষয়ে সরকারের পক্ষ থেকেই ঘোষণা আসবে। এ বিষয়ে আমাদের পক্ষে কোনো মন্তব্য করা ঠিক হবে না। কারণ সরকার চাইলে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে।”
সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল নিয়ে আলোচনা চললেও বেতন বৃদ্ধির হার এবং বাস্তবায়নের সময়সূচি সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি। ফলে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যকে সতর্কতার সঙ্গে দেখার পরামর্শ সংশ্লিষ্টদের।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার