ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
মামলা করা শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মামলা করে নিয়োগ কার্যক্রম আটকে দেওয়া শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (২৪ জুন) সকালে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে চার শিক্ষা বোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ৯ মাসের পিটিআই ট্রেনিং, পিএসসির ব্যাকলগ কিংবা এনটিআরসিএর শিক্ষক নিয়োগ-সব ক্ষেত্রেই মামলা করে স্থবিরতা তৈরি করা হচ্ছে। তিনি জানান, ১৫ হাজার শিক্ষক নির্বাচিত হওয়ার পরও মামলা করে নিয়োগ আটকে দেওয়া হয়েছে। এ ধরনের কার্যক্রমে একটি গ্রুপ ও অ্যাসোসিয়েশনের কিছু লোক জড়িত বলে অভিযোগ করেন তিনি এবং বিষয়টি নিয়ে তিনি তাদের চিহ্নিত করার প্রক্রিয়ায় রয়েছেন।
তিনি আরও বলেন, যারা জাতি গঠনের অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করে, তারা রাষ্ট্র ও দেশের শত্রু। এ বিষয়ে মহামান্য আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে সরকার তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী।
নকল প্রসঙ্গেও বক্তব্য দেন আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, নকল এখন নেই-এটা তারা বিশ্বাস করেন। তবে নকলের ধরন পরিবর্তিত হয়েছে, যা তিনি ‘করোনার মতো ভ্যারিয়েন্ট পরিবর্তন’ হিসেবে উল্লেখ করেন।
তিনি জানান, এ কারণে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষার আইন পরিবর্তন করা হয়েছে, যা ইতোমধ্যে মন্ত্রিসভায় পাস হয়েছে এবং সংসদে তা পাস হবে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেলে এবং পরীক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক হলে তাকে শাস্তির আওতায় না এনে প্রভিশনে রাখা হবে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে এ ঘটনায় দায়ী করে আইনের আওতায় আনা হবে বলে জানান মন্ত্রী।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ