ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বৈষম্যবিরোধীর ২১৩ সদস্যের কমিটির মধ্যে ১৭০ জনের পদত্যাগ
ডুয়া ডেস্ক: চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২১৩ সদস্যের কমিটির ১৭০ জন সদস্য পদত্যাগ করেছেন। ফলে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ১৯ ফেব্রুয়ারি রাতে চাঁদপুর প্রেস ক্লাবে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়টি জানান।
শিক্ষার্থীরা বলেন, যারা আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন তাদের সাথে আলোচনা না করেই এই কমিটি গঠন করা হয়েছে। এ কারণে অধিকাংশ সদস্য পদত্যাগ করেছেন এবং কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করেছেন। তারা অবিলম্বে এই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান।
গত ১৮ ফেব্রুয়ারি মো. নাদিম পাটওয়ারীকে আহ্বায়ক ও সৈয়দ সাকিবুল ইসলামকে সদস্য সচিব করে ২১৩ সদস্যবিশিষ্ট চাঁদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন করা হয়। এছাড়া চাঁদপুর সরকারি কলেজের রাকিব ভূঁইয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়কসহ ২৩ জনকে এই পদে রাখা হয়। অন্যান্য পদে বিভিন্ন সদস্যও অন্তর্ভুক্ত হয়েছেন।
১৯ ফেব্রুয়ারি সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি