ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
ফ্যাসিবাদ ফেরার সুযোগ নেই, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আর পতিত ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে, তাই বাংলাদেশকে আর ‘দিল্লির গোলাম’ বানানো সম্ভব হবে না।
মঙ্গলবার (২৩ জুন) সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল মোড় প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে রিজভী বলেন, পচা পানি ও ফেনার মধ্য দিয়ে আওয়ামী লীগ আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তার ভাষ্য অনুযায়ী, যারা জনগণের জীবন থেকে সুন্দর ভোর, সূর্যের আলো এবং স্বাভাবিক জীবনযাপনের সুযোগ কেড়ে নিয়েছিল, তারা এখন চুরি ও পাচার করা অর্থ ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টির চেষ্টা করছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সন্ত্রাসী তৎপরতা প্রতিহত করা হবে বলেও তিনি জানান।
বিএনপির এই নেতা বলেন, দীর্ঘদিন পর জনগণের ম্যান্ডেটে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে। সেই সরকারের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র ও চক্রান্তের জাল বোনা হচ্ছে। তিনি দাবি করেন, ১৭ বছরেও বিএনপিকে দমানো যায়নি।
রিজভী বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে অসংখ্য নেতাকর্মী গুমের শিকার হয়েছেন। জনগণ কখনো গুম ও ক্রসফায়ারের রাজত্ব ফিরে আসতে দেবে না।
তিনি আরও দাবি করেন, বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গত চার মাসে কোনো গুম বা ক্রসফায়ারের ঘটনা ঘটেনি। শুধুমাত্র অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় কাউকে আটক রাখা হয়নি।
দেশ বর্তমানে অগ্রগতি, সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা এবং মতপ্রকাশের স্বাধীনতার পথে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, একটি মহল আবারও এসব অর্জন বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে জনগণ ও গণতান্ত্রিক শক্তির ঐক্যের কারণে সেই অপচেষ্টা সফল হবে না।
নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু আজ নয়, প্রতিদিনই সজাগ থাকতে হবে। নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের সমর্থক বিভিন্ন গোষ্ঠী নানাভাবে উসকানিমূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করবে। তাদের বক্তব্য ও কর্মকাণ্ডে দেশবিরোধী এবং সার্বভৌমত্ববিরোধী প্রবণতা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
মুক্তিযুদ্ধের চেতনার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশের জনগণ কখনো অন্যের গোলামত্ব মেনে নেবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ সবসময় সচেতন থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
রুহুল কবির রিজভীর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার